ডাকাতসর্দার আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়ায় পুলিশ গহিন পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে ডাকাতসর্দার গিয়াস উদ্দিনকে আটক করেছে।পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার বেলা দেড়টায় উপজেলার কুতুপালং এলাকার মধুরছড়ার গহিন পাহাড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানার চলতি দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ (তদন্ত) নিলু কান্তি বড়ুয়ার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। এ সময় তারা ডাকাতিসহ প্রায় অর্ধডজন মামলার পলাতক আসামি মধুরছড়া গ্রামের মীর আহমদের ছেলে গিয়াস উদ্দিনকে আটক করে।