প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার সস্তাপুর এলাকায় অন্তরমহল জুয়েলার্সে গত বুধবার গভীর রাতে একটি স্বর্ণের দোকানে ডাকাতি হয়েছে। ডাকাতেরা নিরাপত্তাকর্মীদের অস্ত্র দেখিয়ে হাত-পা বেঁধে ওই দোকান থেকে টাকা, স্বর্ণালংকারসহ প্রায় নয় লাখ টাকার মালামাল লুট করেছে। ডাকাতদের মারধরে নৈশপ্রহরী মিছির আলী আহত হয়েছেন। তবে ফতুল্লা মডেল থানার ওসি আকতার হোসেন জানান, ঘটনাটি ডাকাতি নয়, চুরি।