প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুর শহরের কুন্দল মহল্লায় গ্রামীণ শক্তির কার্যালয় ও প্রতিষ্ঠানটির সৈয়দপুর শাখা ব্যবস্থাপকের বাসায় ডাকাতি হয়েছে। গত রোববার দিবাগত রাতে এ ডাকাতি হয়। শাখা ব্যবস্থাপক মেহেদী হাসান (৩৫) জানান, সাত-আটজন মুখোশধারী ডাকাত কার্যালয়ের সদর দরজা ভেঙে কার্যালয় ও পাশে তাঁর বাসা থেকে দুটি মোটরসাইকেলসহ টাকা ও স্বর্ণালংকার লুট করে। এ ঘটনায় গতকাল সোমবার সৈয়দপুর থানায় মামলা হয়েছে।