ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় এক শিক্ষক দম্পতির বাড়িতে ডাকাতি হয়েছে। সোমবার দিবাগত রাত দুইটার দিকে পৌর এলাকার কামারগ্রাম মহল্লার মো. কামরুজ্জামানের (৪০) বাড়িতে এ ঘটনা ঘটে। কামরুজ্জামান চতুল উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক। তাঁর স্ত্রী লুৎফুন্নেসা খানম শাহ জাফর টেকনিক্যাল কলেজের শিক্ষক। কামরুজ্জামান বলেন, ছয়-সাতজন মুখোশধারী ডাকাত জানালার শিক ভেঙে ঘরে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে বেঁধে ফেলে। একপর্যায়ে স্বর্ণালংকার, সাত হাজার টাকা, চারটি মুঠোফোনসহ পাঁচ লাখ টাকার মালামাল লুট করে।
ফরিদপুর অফিস