প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় গত সোমবার দিবাগত রাতে উপজেলার দুটি গ্রামের তিনটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এর মধ্যে জয়কৃষ্ণপুর ইউনিয়নের তিতপালদিয়া গ্রামের মানিক মোল্লার বাড়ি থেকে ডাকাতেরা দুই ভরি স্বর্ণালংকার, ১০ হাজার টাকা ও চারটি মুঠোফোন লুট করে। পরে হারেস মিয়ার ঘর থেকে তিন ভরি স্বর্ণালংকার, ১২ হাজার টাকা ও দুটি মুঠোফোন লুট করে। রাত আড়াইটার দিকে ১৫-২০ জন ডাকাত নয়নশ্রী ইউনিয়নের চর বাঘরী গ্রামে আবদুল মালেকের ঘরে ঢুকে মালেক ও তাঁর ছেলেকে কুপিয়ে জখম করে। পরে সাত ভরি স্বর্ণালংকার, ৫০ হাজার টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে।
নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি