ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ সদরের চক রাজবল্লভ গ্রামের স্কুলশিক্ষক চয়েন উদ্দীন ও বদলগাছি উপজেলার কোমারপুর গ্রামের মিষ্টি ব্যবসায়ী সুচল চন্দ্র সাহার বাড়িতে রোববার রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা অস্ত্রের মুখে দুটি বাড়ি থেকে প্রায় ছয় ভরি স্বর্ণালংকার ও ৩০ হাজার টাকাসহ প্রায় সাড়ে তিন লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এতে তিনজন আহত হন।