প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ার চাঁদমারী এলাকায় যুক্তরাজ্যপ্রবাসী এক ব্যবসায়ীর বাড়িতে গত বুধবার দিবাগত রাত চারটার দিকে ডাকাতি হয়েছে। ডাকাতেরা বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে পাঁচটি পাসপোর্ট, নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল লুট করে। গৃহকর্তা ব্যবসায়ী আকতার হোসেন জানান, মুখোশধারী ডাকাতেরা বাড়ির দোতলার বারান্দায় উঠে দরজা ভেঙে ভেতরে ঢোকে। নারায়ণগঞ্জ প্রতিনিধি