প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর রাণীনগর উপজেলার হরিশপুর গ্রামে সোমবার রাতে পুলিশ পরিচয়ে ব্যবসায়ী আবুল হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে৷ এ সময় ডাকতেরা বাড়ির লোকজনকে বেঁধে ও মারধর করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় দুই লাখ টাকার মালামাল লুট করে৷ থানার ওসি আব্দুলাহ আল-মাসউদ চৌধুরী জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে৷
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি