ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের রাজাসন এলাকার মিটন গ্রামের ইমান আলীর বাড়িতে গত বৃহস্পতিবার দিবাগত রাতে ডাকাতি হয়েছে। ডাকাতদের মারধর ও চাপাতির আঘাতে গৃহকর্তাসহ পাঁচজন আহত হয়েছেন। ডাকাতেরা আলমারি ভেঙে তিন ভরি স্বর্ণালংকার ও ৫০ হাজার টাকা
লুটে নেয়। জানতে চাইলে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমিনুর রহমান বলেন, ‘বিষয়টি জানার পর উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়েছিলেন। তাঁর কাছ থেকেই আমি জেনেছি। তবে অভিযোগ নিয়ে কেউ থানায় আসেনি।’  নিজস্ব প্রতিবেদক, সাভার