প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার নগররায়পাড়ায় গত সোমবার দিবাগত রাতে উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক সুকুমার মণ্ডলের বাড়িতে ডাকাতি হয়েছে৷ ডাকাতেরা পরিবারের সবাইকে জিম্মি করে প্রায় ১০ ভরি স্বর্ণালংকার, তিন হাজার টাকা ও চারটি মুঠোফোন লুট করেছে৷ এ সময় বাধা দিতে গেলে ডাকাতেরা ধারালো অস্ত্র দিয়ে সুকুমার ও তাঁর বড় ভাই সুকদেব মণ্ডলকে জখম করে৷