প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার সাভার পৌরসভার ব্যাংক কলোনি মহল্লায় গত বৃহস্পতিবার রাতে নুরে আলম নামের এক ব্যাংক কর্মকর্তার বাসায় ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতেরা দুই লাখ টাকা ও ১৫ ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে গেছে। ডাকাতির শিকার পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, ডাকাতেরা ওই দিন দিবাগত রাত দেড়টার দিকে বাড়ির দ্বিতীয় তলার বারান্দার গ্রিল ভেঙে ভেতরে ঢোকে। এরপর তারা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ওই টাকা ও স্বর্ণালংকার লুটে করে।