ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের মিঠাপুকুর উপজেলায় ক্যাথলিক মিশনে গত রোববার রাতে ডাকাতি হয়েছে। পুলিশ ও ওই মিশন সূত্রে জানা গেছে, ওই দিন দিবাগত রাত দুইটার দিকে একদল ডাকাত বলদিপুকুর এলাকায় অবস্থিত ক্যাথলিক মিশনের ভেতর প্রবেশ করে। এ সময় একটি বিদেশি কুকুর চিৎকার জুড়ে দিলে প্রাণীটিকে ছুরিকাঘাত করা হয়। এরপর ডাকাতেরা মিশনের কাজে নিয়োজিত লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে চার লাখ ৮০ হাজার টাকা, একটি ল্যাপটপ এবং দুটি মুঠোফোন লুটে নেয়। গতকাল দুপুরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। মিশনের দায়িত্বে নিয়োজিত ফাদার মাইকেল টিগা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।