ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের শ্রীপুর উপজেলার হালুকাইদ গ্রামে আবুল হাশেম নামের অবসরপ্রাপ্ত এক পুলিশ কনস্টেবলের বাড়িতে ডাকাতি হয়েছে। জানা গেছে, গত সোমবার রাত সাড়ে ১২টার দিকে ১২ জনের একটি ডাকাত দল হাশেমের বাড়িতে ঢুকে গৃহকর্তা ও গৃহকর্ত্রীসহ কয়েকজনের হাত-পা ও মুখ বেঁধে ফেলে। এরপর ডাকাতেরা ঘরের আলমারি ও ব্রিফকেস ভেঙে ২২ হাজার টাকা, ১৩ ভরি স্বর্ণালংকার ও চারটি মুঠোফোন সেটসহ মূল্যবান জিনিসপত্র লুটে নেয়। প্রায় এক ঘণ্টা পর প্রতিবেশীরা ঘটনা টের পেয়ে এগিয়ে এলে ডাকাতেরা লুণ্ঠিত মালামাল নিয়ে পালিয়ে যায়। শ্রীপুর থানার উপপরিদর্শক মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।