প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর পাংশায় গত রোববার রাতে এক সৌদিপ্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পাংশা উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের বিষ্ণুপুর গ্রামের বিল্লাল খানের বাড়িতে এ ঘটনা ঘটে। বিল্লাল খান বলেন, রাত পৌনে ১২টার দিকে তাঁদের বাড়ির সীমানাপ্রাচীর টপকে ১৫-১৬ জনের একটি সশস্ত্র ডাকাত দল ভেতরে প্রবেশ করে। এরপর বারান্দার গ্রিল কেটে ডাকাতেরা ঘরের ভেতরে প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে। এ সময় তারা নগদ প্রায় ২৫ হাজার টাকা, ছয়টি মুঠোফোন, একটি ল্যাপটপ ও স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। এসব সামগ্রীর দাম প্রায় ছয় লাখ টাকা। পাংশা থানার ওসি আবুল বাসার মিয়া বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।