ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুরে গত বুধবার রাতে মনিরুল ইসলাম নামের এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে। এ ঘটনায় তিনি বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে বিরামপুর থানায় মামলা করেছেন। মনিরুল ইসলাম জানান, বুধবার রাতে উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের টাটাকপুর গ্রামে ১২ জন ডাকাত তাঁর বাড়িতে ঢুকে বারান্দার কলাপসিবল গেট এবং ঘরের কাঠের দরজা ভেঙে ঘরে ঢোকে। এরপর ডাকাতেরা ধারালো অস্ত্রের মুখে মনিরুল, তাঁর স্ত্রী ও দুই সন্তানকে অন্য ঘরে জিম্মি করে রাখে। এ সময় ডাকাতেরা স্টিলের আলমারি ভেঙে পাঁচ লাখ টাকা ও আড়াই ভরি সোনার গয়না নিয়ে যায়।