ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের নওপাড়া গ্রামে পাশাপাশি দুই ভাইয়ের বাড়িতে গত বৃহস্পতিবার দিবাগত রাতে ডাকাতি হয়েছে। গোপালপুর ইউপি চেয়ারম্যান খান সাইফুল ইসলাম জানান, ১০-১২ জন ডাকাত প্রথমে আজিজুর রহমানের বাড়িতে ঢুকে বাড়ির লোকদের বেঁধে ফেলে চার হাজার টাকা, দুই ভরি স্বর্ণালংকারসহ মালামাল লুট করে। পরে তারা আজিজুরের ভাই হাসমতের বাড়িতে ঢুকে একইভাবে দুই লাখ টাকা, ১০ ভরি স্বর্ণালংকারসহ মালামাল লুট করে। l ফরিদপুর অফিস