ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার চালকমা গ্রামে গত রোববার দিবাগত রাতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতেরা অস্ত্রের মুখে বাড়ির গৃহকর্তাসহ তাঁর পরিবারের সদস্যদের জিম্মি করে ১০টি গরু, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করেছে। চার-পাঁচজন গ্রামবাসী জানান, ১৫ থেকে ২০ জনের মুখোশ পরা ডাকাতচালকমা গ্রামের হোসেন আলীর বাড়িতে হানা দিয়ে প্রথমে গৃহকর্তা এবং পরে বাড়ির সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর শয়নকক্ষ থেকে স্বর্ণালংকার, নগদ ৫০ হাজার টাকা, মুঠোফোন এবং ১০টি গরু লুট করে।