ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার তাঁতীবাজার কোতোয়ালি রোডের হাজি মার্কেটে গতকাল সোমবার একটি সোনার দোকানে বোমা ফাটিয়ে ডাকাতি করেছে দুর্বৃত্তরা। ডাকাত দল ওই দোকান থেকে কিছু স্বর্ণালংকার নিয়ে গেছে। কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আবু সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লুট করা স্বর্ণালংকারের পরিমাণ জানা যায়নি। পুলিশ জানায়, গতকাল বেলা দুইটার দিকে পাঁচ-ছয়জন যুবক ক্রেতা সেজে ওই সোনার দোকানে ঢোকেন। একপর্যায়ে তাঁরা বোমা ফাটাতে শুরু করেন। এরপর তাঁরা স্বর্ণালংকার নিয়ে ইসলামপুরের দিকে দ্রুত পালিয়ে যান। পরিদর্শক
আবু সালাম বলেন, জড়িতদের ধরার চেষ্টা চলছে। মামলার প্রক্রিয়া চলছে।