ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের দুই নেতা-কর্মীর বাড়িতে গত শুক্রবার রাতে ডাকাতি হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান জানান, শুক্রবার রাতে একদল ডাকাত দাউদপুর বাজারে তাঁর বাসায় প্রবেশ করে। পরে ডাকাত দল তাঁর বাসা থেকে ১০ ভরি স্বর্ণালংকার, ৯৭ হাজার টাকা, একটি মোটরসাইকেলসহ বিভিন্ন মাল নিয়ে যায়। এরপর ডাকাত দল ব্যবসায়ী ও আওয়ামী লীগের কর্মী আবদুল মতিনের বাসায় প্রবেশ করে। সেখান থেকে তারা চার লাখ ৩০ হাজার টাকা, ১২ ভরি স্বর্ণালংকার, মোটরসাইকেলসহ বিভিন্ন দামি জিনিসপত্র নিয়ে যায়।