প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তাকারের চর ইউনিয়নে গত বৃহস্পতিবার দিবাগত রাতে তিনটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রের মুখে জিম্মি করে তিনটি বাড়ি থেকে লক্ষাধিক টাকাসহ প্রায় পাঁচ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় ডাকাতেরা। এ সময় বাধা দিতে গেলে তারা দুই ব্যক্তিকে কুপিয়ে আহত করে। আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। নড়িয়া থানা-পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে প্রথমে মোক্তাকারের চর ইউনিয়নের ঈশ্বরকাঠি গ্রামের মীর হোসেন মাতব্বরের ঘরের টিন কেটে দরজা খুলে ঘরে প্রবেশ করে ডাকাতেরা।