প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের পশ্চিম বীরপাশা গ্রামে গত বুধবার রাতে একটি ভবনের দোতলায় ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতেরা স্বর্ণালংকার ও টাকা লুট করে নিয়ে যায়। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আযম খান ফারুকী বলেন, রাত পৌনে তিনটার দিকে তিনটি মোটরসাইকেলে করে নয়জন ডাকাত জানালার গ্রিল কেটে ভেতরে ঢোকে। এ সময় ওই ভবনে কোনো পুরুষ সদস্য ছিলেন না। নিচতলায় বসবাস করা ভবনের মালিকের স্ত্রী শিউলি আখতার বলেন, ডাকাতেরা ঘরে ঢুকেই অস্ত্র ঠেকিয়ে তাঁদের মেরে ফেলার হুমকি দিয়ে চুপচাপ থাকতে বলে। পরে ডাকাতেরা তাঁদের আলমারি ভেঙে প্রায় ১০ ভরি ওজনের স্বর্ণালংকার ও কয়েক হাজার টাকা লুট করে নিয়ে যায়।