ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলার ধোপাদহ গ্রামে গত বৃহস্পতিবার রাতে ব্যবসায়ী জাহিদুল হকের বাড়িতে ডাকাতি হয়েছে। জাহিদুল হক জানান, রাত দুইটার দিকে জানালার গ্রিল কেটে সাত-আটজন ডাকাত ঘরে ঢোকে। ডাকাতেরা আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রের মুখে পরিবারের সবাইকে বেঁধে রেখে ২০ ভরি সোনার গয়না ও ৪ লাখ ৩ হাজার টাকা লুট করে নিয়ে যায়। তাদের একজনের মুখোশ পরা। প্রায় এক ঘণ্টা ধরে তারা ডাকাতি করে। লোহাগড়া থানার এসআই নজরুল ইসলাম জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।