ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জৈনপুর গ্রামের ব্যাংক কর্মকর্তা শাহ আলম ও ব্যবসায়ী জহিরুল ইসলামের বাড়িতে গত মঙ্গলবার দিবাগত রাতে ডাকাতি হয়েছে। ডাকাতরা বাড়ির সবাইকে অস্ত্র দেখিয়ে জিম্মি করে টাকা, স্বর্ণালংকার, ল্যাপটপ, মুঠোফোনসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে। এ ব্যাপারে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান খান জানান, ডাকাতির লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।