ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির নলছিটি উপজেলার শেখরকাঠি গ্রামে গত শুক্রবার দিবাগত রাতে আলম গাজী নামে কুয়েতপ্রবাসী এক ব্যক্তির বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা দুই লাখ টাকাসহ মালামাল লুট করে পালিয়ে যায়। পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে ৮-১০ জনের মুখোশ পরা একদল ডাকাত দরজা ভেঙে ঘরের ভেতরে ঢোকে। এরপর ডাকাতেরা অস্ত্রের মুখে লোকজনকে জিম্মি করে ঘরে থাকা দুই লাখ টাকাসহ মালামাল লুট করে পালিয়ে যায়। গতকাল শনিবার সকালে নলছিটি থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।