ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলা সদরসংলগ্ন হাড়ভাঙ্গা গ্রামে এক প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে। স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাতে একদল ডাকাত প্রবাসী হুমায়ুন চৌধুরীর বাড়িতে ঢুকে তাঁর স্ত্রী শম্পা চৌধুরীকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ভেঙে ছয় লাখ টাকা ও ৫০ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ২২ লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছে ওই প্রবাসীর ভাই রতন চৌধুরী। থানার উপপরিদর্শক রমিজুল হক বলেন, ঘটনাটি ডাকাতি কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।