ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যুৎ বিভাগের লোক পরিচয় দিয়ে বাসায় ঢুকে অস্ত্রের মুখে নগদ টাকা ও অলংকারসহ প্রায় আট লাখ টাকার মালামাল নিয়ে গেছে ডাকাতেরা। যাত্রাবাড়ীর বিবিরবাগিচা ২ নম্বর গেটে এ ঘটনা ঘটে। যাত্রাবাড়ী থানা সূত্র জানায়, গতকাল বেলা পৌনে দুইটার দিকে বিবিরবাগিচা ২ নম্বর গেটের ৭৬/১/এন/২ নম্বর বাড়ির ফটক খোলা পেয়ে একদল ডাকাত ঢুকে পড়ে। তারা বাড়ির মালিক বজলুর রহমানের দ্বিতীয় তলার বাসার কলবেল বাজায়। পরিচয় জানতে চাওয়া হলে ডাকাতেরা নিজেদের বিদ্যুৎ বিভাগের লোক বলে পরিচয় দেয়। দরজা খুলে দেওয়া হলে ডাকাতরা ভেতরে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে প্রায় আট লাখ টাকার মালামাল নিয়ে যায়।