ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়ায় গতকাল মঙ্গলবার ভোরে এক শিল্পপতির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। পরিবার ও পুলিশ সূত্রে এ কথা জানিয়েছে। পুলিশ জানায়, ডাকাতেরা শিল্পপতি মোহাম্মদ সালেমের বাড়িতে ঢুকে তিনজন নৈশপ্রহরী ও এক ভাড়াটেকে অস্ত্রের মুখে জিম্মি করে। তাঁদের মারধর করে হাত-পা ও মুখ বেঁধে দুটি দামি গাড়ির যন্ত্রাংশ ও একটি প্রাইভেট কারের নম্বর প্লেট খুলে নিয়ে গেছে। গাড়ির যন্ত্রাংশ ছাড়া অন্য কিছু না নেওয়ায় পুলিশের ধারণা, এরা সংঘবদ্ধ গাড়িচোর চক্রের সদস্য। তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পঞ্চবটী বিসিক শিল্পনগরীতে অবস্থিত নেভি গার্মেন্টসের মালিক।