ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার নবাবগঞ্জ উপজেলার বারুয়াখালী গ্রামে গত শুক্রবার ডাকাতি হয়েছে। ডাকাতেরা ৭০ ভরি স্বর্ণালংকার ও সাড়ে ছয় লাখ টাকা লুট করেছে। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ৩০-৩৫ জন ডাকাত কলাপসিবল গেটের তালা ভেঙে শুক্রবার রাতে বারুয়াখালী গ্রামের আবদুর রহমানের বাড়িতে ঢোকে। পরে ডাকাতেরা বাড়ির লোকজনকে রামদা ও ছুরির মুখে জিম্মি করে ৭০ ভরি স্বর্ণালংকার, ১০টি মুঠোফোন সেট, ছয় লাখ ৫০ হাজার টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়।