প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক কলোনির একটি বাসায় গত বুধবার রাতে ডাকাতি হয়েছে। গৃহকর্তা এবাদুল্লাহ শেখের ছেলে হাসান (২৬) জানান, রাত সাড়ে ১১টার দিকে চার-পাঁচজন ডাকাত ঘরের দরজা খুলে ঢুকে পড়ে। ডাকাতেরা ঘরের সবাইকে বেঁধে রেখে ৩৫ হাজার টাকা, সোনার গয়না, মুঠোফোনের চারটি সেটসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল নিয়ে যায়।