ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের লাংলিয়া গ্রামের একটি বাড়িতে গত শুক্রবার দিবাগত রাতে ডাকাতি হয়েছে। ডাকাতরা ঘরের দরজা ভেঙে প্রবাসী শফিক মিয়ার বাড়িতে প্রবেশ করে লোকজনকে মারধর করে ও বেঁধে রেখে নগদ এক লাখ টাকা, স্বর্ণালংকার, মুঠোফোন, কাপড়চোপড়সহ প্রায় দুই লাখ টাকার মালামাল লুট করে। ডাকাতের মারধরে আহত বাহারজান বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজিম উদ্দিন।