ডাকাতি ও মাদক নিয়ে শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জে গতকাল মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভায় ডাকাতি ও মাদকদ্রব্যের প্রবণতা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়। সভায় মুন্সিগঞ্জের চার সাংসদের একজনও উপস্থিত ছিলেন না।তবে ডাকাতির প্রবণতা বেড়ে যাওয়ার জন্য আইনশৃঙ্খলা কমিটির সভায় পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুল মতিন জানান, ডাকাত ধরা পড়ার পর রিমান্ড না দেওয়ার কারণে তা বেড়ে যাচ্ছে। কারণ, ডাকাতির সঙ্গে আর কারা জড়িত, এটা রিমান্ডে না দেওয়ায় জানা সম্ভব হচ্ছে না।বিএনপির নেতা আবদুল আজিম বলেন, মাদকদ্রব্যের ব্যবসা বেড়ে গেছে। মুন্সিগঞ্জে এখন ইয়াবা ট্যাবলেট পাওয়া যাচ্ছে। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন বলেন, ‘১৯ এপ্রিল ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের খুঁজে বের করতে হবে, এর পেছনের গডফাদারকে।’জানা গেছে, গত মার্চ মাসে মুন্সিগঞ্জে মাদকদ্রব্য আইনে ১৮টি মামলা হয়েছে। ডাকাতির ঘটনা ঘটেছে বেশ কয়েকটি। ২৪ মার্চ সিরাজদিখানের কুসুমপুরে ডাকাতদল এক বাড়ি থেকে সাড়ে ৬০ ভরি স্বর্ণসহ মালামাল লুট করে নিয়ে যায়।পুলিশ সুপার মো. শফিকুর রহমান বলেন, ‘আমরা ডাকাত ধরা পড়ার পর এক দিনের জন্য রিমান্ড পাই না। তাই ডাকাতি বেড়ে যাচ্ছে।’ আইনশৃঙ্খলা কমিটির সভাপতি জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন বলেন, ডাকাত ধরা পড়ার পর যাতে রিমান্ড পাওয়া যায়, সে জন্য তিনি পিপিকে বিষয়টি গুরুত্বের সঙ্গে আদালতে উপস্থাপন করার জন্য বলেছেন।আইনশৃঙ্খলা কমিটির এক সদস্য জানান, ‘চার সাংসদকে তো আমরা একসঙ্গে এ পর্যন্ত একবারও পাইনি। সাংসদেরা তো থাকেন না। আইনশৃঙ্খলা কমিটির সভায় পুলিশ সুপারও প্রায় সময় থাকেন না।