ডাকাতি করে পালানোর সময় আটক ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ভাবনপাড়া গ্রামে গত শুক্রবার ভোরে এক প্রবাসীর বাড়িতে ডাকাতি করে পালানোর সময় স্থানীয় জনগণ ও পুলিশ চার ডাকাতকে আটক করেছে। মাগুরা সদর থানার উপপরিদর্শক দাউদ হোসেন জানান, রাত দুইটার দিকে ওই গ্রামের প্রবাসী মুকুল মণ্ডলের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। বাড়ির সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ১৫ ভরি স্বর্ণালঙ্কার, এক লাখ ১৫ হাজার টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট করে। বাড়ির লোকজনের চিৎকারে স্থানীয় লোকজন জড় হয়ে ডাকাতদের ধাওয়া করে। এ সময় মনিরুল ইসলাম (২৬) নামে এক ডাকাত নদীতে ঝাঁপ দিয়ে পালানোর সময় জনতার হাতে ধরা পড়ে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।