প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডাকাতি ঠেকাতে কুমিল্লার দাউদকান্দি উপজেলায় গতকাল বুধবার দিনব্যাপী ঝোপঝাড় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। দাউদকান্দি থানা প্রশাসনের উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার ঢাকারগাঁও থেকে শহীদনগর এবং জিংলাতলী থেকে রায়পুর পর্যন্ত এ অভিযান চলে। এতে ১৫০ জন গ্রাম-পুলিশ অংশ নেন। দাউদকান্দি মডেল থানার ওসি মো. আবু ছালাম মিয়া বলেন, কিছু দুষ্কৃতকারী রাতের আঁধারে ঝোপঝাড়ে লুকিয়ে থেকে চলন্ত যানবাহনে রড ছুড়ে মারে। এতে চালকেরা গাড়ি থামিয়ে দেন। এ সময় দুষ্কৃতকারীরা ডাকাতির চেষ্টা চালায়।