ডাকাতি ঠেকাতে পাহারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাকাতি ঠেকাতে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ছয়টি ইউনিয়নে গ্রামে গ্রামে লোকজন রাত জেগে পাহারা দিচ্ছেন। এদিকে ডাকাতির প্রস্তুতিকালে সম্প্রতি পুলিশ এলাকাবাসীর সহায়তায় দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্রসহ ১০ জনকে আটক করেছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, মাস খানেক ধরে উপজেলার বিভিন্ন এলাকায় ডাকাত দল হানা দেয়। এর পরিপ্রেক্ষিতে গ্রামের তরুণেরা পালা করে লাঠিসোঁটা নিয়ে রাত জেগে পাহারা দিচ্ছেন। পুলিশ জানায়, গত ২৬ ফেব্রুয়ারি রাতে ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে জুড়ী ও কুলাউড়া থানার পুলিশ কুলাউড়া-জুড়ী সড়কের কুলাউড়ার বিছরাকান্দি এলাকায় একটি প্রাইভেট কার আটকে সাতজনকে আটক করে।