ডাকাতি প্রতিরোধে পাহারার জন্য কমিটি গঠন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডাকাতি প্রতিরোধে নওগাঁর মান্দা উপজেলার গ্রামগুলোতে পাহারা দেওয়ার জন্য কমিটি গঠন করা হচ্ছে। এরই মধ্যে কয়েকটি গ্রামে কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। মান্দা থানার পুলিশ সদস্যরা উপজেলার প্রতিটি গ্রামে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে এ কমিটি গঠন করছেন।মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ হেল বাকি জানান, সম্প্রতি উপজেলায় ডাকাতির প্রবণতা বেড়ে যাওয়ায় জেলা পুলিশ প্রশাসনের পরামর্শ অনুযায়ী এই কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়। এরই মধ্যে উপজেলার প্রত্যন্ত এলাকা ছোটবেলালদহ, নাড়ীডাঙ্গা, শামুকখোল, বুড়িদহবাজার, এনায়েতপুর, নবগ্রাম, কালিকাপুরসহ আরও কয়েকটি গ্রামে পাহারা কমিটি গঠন করা হয়েছে।