ডাকাতি প্রতিরোধে সড়ক অবরোধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডাকাতি প্রতিরোধ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও সহজতর জামিনের প্রতিবাদে মাদারীপুরের শিবচর উপজেলার সন্ন্যাসীর চরের বন্দরখোলায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ এলাকাবাসী।গতকাল শনিবার বেলা ১১টার দিকে কয়েক শ নারী-পুরুষ মহাসড়কে নেমে এসে সড়ক অবরোধ করেন। তখন দক্ষিণাঞ্চলের সব যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী ডাকাতি প্রতিরোধ, ডাকাতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও গ্রেপ্তারের পর আদালত থেকে সহজেই জামিন পেয়ে যাওয়ার প্রতিবাদে মিছিল করেন। পরে র্যাব ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপযুক্ত শাস্তি ও বিচারের আশ্বাস দিলে এলাকাবাসী আধঘণ্টা পর অবরোধ তুলে নেন।শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, গ্রেপ্তারের পর ডাকাতেরা সহজেই জামিনে এসে আবারও অপকর্মে লিপ্ত হয়।