ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বিশ্ব কলোনি জানারখিল এলাকা থেকে শেখ কামাল ওরফে এলজি কামাল নামে ডাকাতি মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে আকবর শাহ থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
কামালের বিরুদ্ধে নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানায় চারটি ডাকাতি মামলা রয়েছে। তিনি পরোয়ানাভুক্ত আসামি বলে জানা গেছে।
আকবর শাহ থানার উপপরিদর্শক আবদুর রব জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত আনুমানিক নয়টার সময় জানারখিল আল্লারদান ডেকোরেটরে অভিযান চালিয়ে আসামিকে আটক করা হয়।