ডাকাতি মামলার আসামিকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জে বাবুল ওরফে হক বাবুল (৩২) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ বাস্তুহারা বেলগাছতলা এলাকায় এ ঘটনা ঘটে। বাবুল একটি ডাকাতি মামলার আসামি ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত আটটার দিকে খেজুরবাগ বাস্তুহারা বেলগাছতলা এলাকায় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে বাবুলের লাশ রাস্তায় ফেলে রেখে যায়। খবর পেয়ে রাত ১০টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
বাবুলের স্ত্রী রত্না বেগম (২২) বলেন, ‘আমার স্বামী খেজুরবাগে কাঁচামালের ব্যবসা করতেন। মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে তিন যুবক এসে কালীগঞ্জে মুহুরিপট্টি এলাকার বাসা থেকে আমার স্বামীকে ডেকে নিয়ে যায়। রাত আটটার দিকে খবর পাই, আমার স্বামীকে হত্যা করা হয়েছে।’
বাবুল শরীয়তপুর সুরেশ্বরের ঘোহিপুর গ্রামের রব শেখের ছেলে।