ডাকাতি মামলায় গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পূর্ব খাসমহলের যাদুরগুল এলাকা থেকে আবদুল মালেক নামের এক ব্যক্তিকে গতকাল মঙ্গলবার ভোরে গ্রেপ্তার করা হয়েছে। ডাকাতির অভিযোগে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। মালেকের বাড়ি মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর গ্রামে। ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহামঞ্চদ সহিদুর রহমান বলেন, একাধিক ডাকাতি মামলার সন্দেহভাজন আসামি মালেককে স্থানীয় লোকজনের সহযোগিতায় গ্রেপ্তার করা হয়েছে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।