ডাকাতি হওয়া তৈরি পোশাক উদ্ধার গ্রেপ্তার ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের ফতুল্লার তক্কার মাঠ এলাকা থেকে গত মঙ্গলবার ডাকাতি হওয়া ১০ লাখ টাকার রপ্তানিমুখী তৈরি পোশাক (টি-শার্ট) উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে ফতুল্লা মডেল থানার পুলিশের একটি দল শহরের থানা পুকুরপাড় এলাকায় রিভারভিউ কমপ্লেক্স থেকে ওই পোশাক উদ্ধার করে।এ সময় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন আবদুর জব্বার (৩০), আহম্মেদ আলী (৩২) ও বাবুল (৩৩)।ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. শহীদ জানান, সংঘবদ্ধ ডাকাত চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।