ডাকাতি হওয়া মালামাল উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের একটি কারখানা থেকে ডাকাতি হওয়া মালামাল বক্তাবলী এলাকা থেকে গতকাল রোববার উদ্ধার করেছে পুলিশ।
ডাকাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন শহরের পাইকপাড়া এলাকার শাহাদাত হোসেন, ভূঁইয়াপাড়া এলাকার রাসেদ ও সৈয়দপুর এলাকার স্বপন।
পুলিশ জানায়, গত শনিবার দিবাগত রাত তিনটার দিকে একদল ডাকাত জানালার গ্রিল কেটে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এলাকার ফোর নিটওয়্যার নামের একটি পোশাক কারখানায় ঢোকে। তারা ওই কারখানার নিরাপত্তাপ্রহরীদের হাত-পা বেঁধে রেখে ২০ লাখ টাকার সুতা ও কাপড় লুট করে নিয়ে যায়।