ডাকাতি হওয়া ৯০টি ইউপিএস উদ্ধার, গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে ডাকাতি হওয়া ২০ লাখ টাকার ৯০টি ইউপিএসসহ দুজনকে রাজধানীর সূত্রাপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ। গত শনিবার গভীর রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন মাদারীপুর সদর উপজেলার রাধার বাড়ি গ্রামের মোশাররফ ব্যাপারী (৪৫) ও তিথিরপাড়া গ্রামের নাহিদ হাসান (৪০।
নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, রাজধানীর নিউমার্কেট এলাকার সিস্টেম প্যালেস নামের একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান চীন থেকে এক কোটি টাকা মূল্যের দুই হাজার ইউপিএস আমদানি করে। ইউপিএস বহনকারী ট্রাকটি গত ১০ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় ডাকাতের কবলে পড়ে। ডাকাত দল ট্রাকটি নরসিংদীর মাধবদী এলাকায় ফেলে ইউপিএসগুলো নিয়ে পালিয়ে যায়।