ডাকাতির অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কমলগঞ্জ উপজেলার মোকাম বাজার এলাকায় গত বৃহস্পতিবার রাতে যুক্তরাজ্য-প্রবাসী আবদুর রহিমের বাড়িতে ডাকাতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। আবদুর রহিমের ছোট ভাই আবদুল আহাদ বলেন, রাত তিনটার দিকে একদল ডাকাত বাড়ির ফটকের তালা ভেঙে ঘরে প্রবেশ করে। ডাকাতেরা বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে তিনটি মুঠোফোন, পাঁচ হাজার টাকাসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল লুট করে।