ডাকাতির অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগর-পীরের বাজার সড়কে গত বুধবার রাতে প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে ডাকাতি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। একজন প্রত্যক্ষদর্শী জানান, বুধবার রাত দুইটার দিকে পীরের বাজার থেকে একটি কার ও একটি অটোরিকশা শমসেরনগরের দিকে যাচ্ছিল। দেওছড়া চা-বাগানের কালভার্টের ওপর পৌঁছামাত্র একদল ডাকাত যান দুটির গতি রোধ করে। ডাকাতেরা যানের আরোহীদের কাছ থেকে চার ভরি স্বর্ণালংকারসহ ছয়টি মুঠোফোন ও ৩৭ হাজার টাকা লুটে নেয়।