ডাকাতির অভিযোগে আটকের পর গণপিটুনিতে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলায় ডাকাতির অভিযোগে আটকের পর এলাকাবাসীর গণপিটুনিতে সাদিয়ার রহমান (৩২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত রোববার ভোর চারটার দিকে জয়পুর ইউনিয়নের মরিচপাশা গ্রামে এ ঘটনা ঘটে। সাদিয়ার রহমান লোহাগড়া পৌর এলাকার গোফাডাঙ্গা গ্রামের ভ্যানচালক হারেজ শেখের ছেলে।জয়পুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আকতার হোসেন ফকির বলেন, মরিচপাশা গ্রামের শামসুর রহমানের বাড়িতে ডাকাতি করার পর চারজন ডাকাত রাস্তায় বের হয়। গ্রামবাসী তাদের ধাওয়া করে সাদিয়ার রহমানকে আটক করে গণপিটুনি দেন। এ সময় ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। লোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. ময়েনউদ্দীন বলেন, দলে পাঁচজনের কম থাকলে তাদের ডাকাত বলে না। এখানে চারজন ছিল, তাই বলা যায় চুরি হয়েছে। লাশটি উদ্ধার করা হয়েছে।