ডাকাতির অভিযোগে একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় আবদুল লতিফ নামের এক ব্যক্তি ডাকাতির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। উপজেলার ইসলামপুর গ্রাম থেকে পুলিশ গত শনিবার রাতে তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে খুন ও ডাকাতির অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ফেঞ্চুগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. জাবেদ আলী বলেন, আসামি আবদুল লতিফকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। ফেঞ্চুগঞ্জের উজান গঙ্গাপুর গ্রামে ২০ ফেব্রুয়ারি একটি ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে তাঁকে গ্রেপ্তার করা হয়।