ডাকাতির অভিযোগে গ্রেপ্তার ৬, অস্ত্র ও স্বর্ণালংকার উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ডেমরায় ডাকাতির অভিযোগে ছয় ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১১) সদস্যরা তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, দুটি চাইনিজ কুড়ালসহ ডাকাতির কাজে ব্যবহূত সরঞ্জাম ও ডাকাতি করা স্বর্ণালংকার উদ্ধার করা হয় বলে দাবি করেছে র‌্যাব।গতকাল দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র‌্যাব-১১-এর্রকার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে মেজর খন্দকার গোলাম সারোয়ার সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁর নেতৃত্বে র‌্যাবের একটি দল ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকায় অভিযান চালিয়ে স্বপন, আরিফ হোসেন কামাল, মানিক মিয়া, রফিকুল ইসলাম শেখ, আবুল শিকদার ও মো. সেলিম নামের ছয় ব্যক্তিকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, দুটি চাইনিজ কুড়াল, একটি গ্রিলকাটার, তারকাঁটা ওঠানোর শাবল ও ডাকাতি করা বেশকিছু স্বর্ণালংকার উদ্ধার করা হয়।