ডাকাতির অভিযোগে শেরপুরে গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুর সদর উপজেলার সাতপাকিয়া এলাকা থেকে গতকাল সোমবার মনির হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ডাকাতির মামলার সাজাপ্রাপ্ত আসামি। তাঁর বাড়ি সদর উপজেলার কুলুরচর গ্রামে।সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) কবির হোসেন জানান, মনির শেরপুর-জামালপুর মহাসড়কে ডাকাতি, ছিনতাই ও মালামাল লুটপাটের ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। তিনি একটি ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামি এবং তাঁর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।