ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের লোহাগড়া উপজেলা শহরের কলেজপাড়ার শাহ ফয়েজ আলম ও সাইফুল ইসলামের বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন উপজেলার চাচই গ্রামের তারিকুল (২২) ও রামকান্তপুর গ্রামের কাবিল শেখ (৩৬)। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, তারিকুলের স্বীকারোক্তি মোতাবেক নড়াইল সদর উপজেলার দুড়িয়া গ্রামের মঞ্জুরের বাড়ি থেকে লুটের ১২ হাজার ৫০০ টাকা ও দুটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে।এদিকে ডাকাতি প্রতিরোধের দাবিতে গত শুক্রবার বিকেলে লোহাগড়া আদর্শ মহাবিদ্যালয় চত্বরে সমাবেশ হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন আওয়ামী লীগদলীয় স্থানীয় সাংসদ এস কে আবু বাকের।