ডাকাতির চেষ্টাকালে তিন যুবককে গণপিটুনি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর অদূরে সাভারের গেন্ডা এলাকায় গতকাল বৃহস্পতিবার সকালে এক বাসায় ডাকাতির চেষ্টার অভিযোগে তিন যুবককে আটক করে জনতা। পরে গণপিটুনি দিয়ে তাদের পুলিশে সোপর্দ করা হয়। আটক যুবকেরা হলো: জাকির হোসেন (২৫), মোহামঞ্চদ আলী (২৫) ও জাকির হোসেন (২৪)। তারা গেন্ডা টিয়াবাড়ি এলাকার এক ভাড়া বাড়িতে থাকত।পুলিশ ও গৃহকর্তার সূত্রে জানা গেছে, সকাল নয়টার দিকে গেন্ডা এলাকার কাজী শাহাজ উদ্দিনের নির্মাণাধীন ১২ তলা ভবনের তৃতীয় তলার কলবেলে চাপ দেয় দুর্বৃত্তরা। গৃহকর্তা শাহাজ দরজা খুলে দিলে ওই তিন দুর্বৃত্ত ঘরের ভেতরে ঢুকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাঁকে জিমিঞ্চ করে। এর পর দুর্বৃত্তরা তাঁর কাছে আলমারির চাবি চায়। তিনি বিলম্ব করলে দুর্বৃত্তরাই চাবি খুঁজতে থাকে। এ সুযোগে শাহাজ জানালার কাছে গিয়ে চিৎকার দেন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে ওই তিন দুর্বৃত্তকে আটক করে পিটুনি দেয়। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন গতকাল রাতে প্রথম আলোকে বলেন, মামলার প্রস্তুতি চলছে।